দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬) কোনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার এলাকার সানলাইট সিনেমা হলসংলগ্ন নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় ছাইবা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্বজনরা জানান, সেদিন দুপুরে খাবার খাওয়ার সময় পরিবারের সদস্যদের বকাবকির পর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় সে।
সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় গত রোববার তার বড় বোন সাদিয়া আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ছাইবার সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, কিশোরী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে এবং সন্ধান পেতে পুলিশ কাজ করছে।
এমএস/